,

নাঙ্গলকোটে গরু চোর আটক, উদ্ধার ৩

আজকের কুমিল্লা ডট কম :
August 13, 2017
news-image

 

কামাল হোসেন জনিঃ

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার চানগড়া গ্রামের জয়ের বাড়ি থেকে গভীর রাত্রে গরু চুরি করার সময় মোঃ হেফজুর রহমান(১৭)নামে এক গরু চোরকে আটক করেছে থানা পুলিশ।এ সময় ৩টি গরু উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ।

আটক হওয়া মোঃ  হেফজুর রহমান আঠিয়া গ্রামের মোঃ জাকেরের ছেলে।

নাঙ্গলকোট থানা ওসি (তদন্ত ) আশরাফ জানান, চানগড়া গ্রামের জয়ের বাড়ি থেকে গভীর রাত্রে গরু চুরি করার সময় খবর পেয়ে আমার নেতৃত্বে এস আই সন্জিত ও সঙ্গিয় ফোর্সসহ তাদের ধাওয়া করে একটি পিকআপ ভর্তি ৩ টি গরুসহ তাদের আটক করি। এই ব্যাপারে নাঙ্গলকোট থানায় মোঃ হেফজুর রহমানসহ আরো ৪/৫ জন অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়।