,

নারায়ণগঞ্জ-১ আসনে গাজীতে বিমুখ, শাহজাহানে আস্থা

আজকের কুমিল্লা ডট কম :
January 6, 2024
news-image

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-১ আসনে পর পর তিনবার নির্বাচিত সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে এবার আর চাইছে না রূপগঞ্জবাসী। এই সংসদীয় এলাকার মোট ১১ হাজার ১৭৫ জন ভোটারের ওপর পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, অন্তত ৮৫ শতাংশ ভোটার দস্তগীর গাজীকে আর এমপি হিসেবে দেখতে চান না। এর কারণ হিসেবে জানা গেছে, সন্ত্রাসী ও মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, নিরীহ মানুষের জমি জবরদখল করে নিজের কারখানা স্থাপন, তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষা করে ক্যাডার বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করাসহ নানা গণবিরোধী কর্মকাণ্ডের কারণে রূপগঞ্জের মানুষ এখন গাজীর প্রতি বিমুখ। তারা এবার পরিবর্তন চায়; নতুন মুখ দেখতে চায়।

এই প্রশ্নে ওই জরিপ থেকেই উঠে এসেছে বিকল্প একটি নাম। তিনি হলেন রূপগঞ্জের পর পর তিনবারের উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। দীর্ঘদিন ধরে গণমুখী রাজনীতি করা আওয়ামী লীগের এই ত্যাগী নেতা এবার দলীয় মনোনয়ন চেয়েও না পেয়ে জনগণের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন। জরিপের ফলাফল বলছে, জনসমর্থনের পাল্লা এবার তাঁর দিকেই ঝুঁকে আছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৫৪.১৩ শতাংশ ভোটার শাহজাহান ভূঁইয়াকে এলাকার এমপি হিসেবে দেখতে চান; যেখানে গোলাম দস্তগীর গাজীর প্রতি এখনো আস্থার কথা জানিয়েছেন মাত্র ২২.৮২ শতাংশ ভোটার।
তবে জনসমর্থনের এই হিসাবের প্রতিফলন বাস্তবে খুব সহজেই ঘটতে দেখা যাবে, যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়; ভোটাররা বিনা বাধায় পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান; সেটাও জরিপ থেকে উঠে এসেছে। অবশ্য এই প্রশ্নে রূপগঞ্জ আসনে যে আশঙ্কা রয়েই গেছে, সেই বিষয়ে পার্শ্ব-প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৬২৫।

এর মধ্যে মুড়াপাড়া, তারাব, ভুলতা, গোলাকান্দাইল, দাউদপুর, à