ফাইরুজ অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার যে অভিযোগ তোলা হয়েছে, তার প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ।
রোববার(১৭ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. খ. মহিদ উদ্দিন বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তরা নজরদারিতে ছিলেন। কুমিল্লার কোতোয়ালী থানায় একটি মামলা হওয়ার পর তাদের আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশের কাছে আজকে তাদের হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তে এখন তারা বিশদভাবে খতিয়ে দেখবেন যে, তাদের প্ররোচনায় তাদের সংশ্লিষ্টতা কতখানি গভীর।
তিনি বলেন, ফাইরুজ অবন্তিকা আত্মহত্যা করেছেন কুমিল্লার কোতোয়ালি এলাকায়। তবে তার অভিযোগের বিশ্ববিদ্যালয় ঢাকার লালবাগ বিভাগে। ঘটনা সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবেদনশীলতা শুরু থেকেই ছিল। ঘটনা জানার সঙ্গে সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু হয়।
তিনি আরও বলেন, গত ১৫ মার্চ রাতে তিনি তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন, বলা যায় সুইসাইডাল নোট হিসেবে। সে যে সুইসাইডের পথ বেছে নিয়েছে। সেটি à