মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় আটক এক

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৫, ২০১৮
news-image
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গতকাল সোমবার সাজু মাহমুদ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজু মাহমুদ গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গ্রামের মোঃ আজিজার রহমানের ছেলে। ওই ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের সদস্য।

পুলিশ সূত্রে জানায়, সাজু মাহমুদ বেশ কিছুদিন থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজের ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি নজরে আসলে সাজু মাহমুদকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। বিষয়টি বুঝতে পেরে সাজু মাহমুদ আত্মগোপন করে। দীর্ঘদিন সাজু মাহমুদ পলাতক থাকায় এদিন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার বলেন, সাজুর ফেসবুক আইডি থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।