,

ছেলেকে বিদেশ পাঠিয়ে বাড়ি ফেরা হলো না বাবার

আজকের কুমিল্লা ডট কম :
February 2, 2016

imagesঢাকা : ছেলেকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের চলন্ত বাসের ধাক্কায় আলী আহম্মদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনাটি ঘটে।

নিহত আলী আহম্মদের ছোট ছেলে আল-আমিন জানান, তার বড়ভাই জুম্মনের (৩০) ফ্লাইট রাত ৯টায়। তাই বাবা এবং জুম্মনের শ্বশুরসহ তিনজন তাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে। এরপর বাড়ি ফেরার পথে বিমানবন্দরের সামনের রাস্তা পার হতে গিয়ে একটি চলন্ত বাসের নিচে পড়েন তার বাবা। পরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সোয়া ৭টায় কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলী আহম্মদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার কাজীর পাগলা গ্রামে।