,

বরুড়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
January 24, 2018
news-image

এমডি আজিজুর রহমান :

কুমিল্লার বরুড়া উপজেলার বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, দপ্তর সম্পাদক আবুল হাসেম, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল, উপজেলা যুবদলের সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি শাহ আলম, যুগ্ন-সম্পাদক মোস্তফা কামাল, চিতড্ডা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের প্রধান সমন্বয়কারী আবু নাসের মানিক, পৌর যুবদল নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক রিপন, পৌর ছাত্রদল আহবায়ক রাসেল গাজী প্রমুখ।