,

বরুড়া মডেল হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 22, 2018
news-image

এম.ডি আজিজুর রহমান:

কুমিল্লার বরুড়া জিনসার বরুড়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে ২২ জানুয়ারী সোমবার বরুড়া হাই স্কুল এন্ড কলেজের এস.এস.সি-২০১৮ পরীক্ষার্থীদের স্যেজন্যে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বরুড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বরুড়া হাই স্কুল এন্ড কলেজের সভাপতি রোটা. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) একে এম সাইফুল আলম, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার আরিফ হোসেন।

এছাড়া অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সাধারন সম্পাদক ইলিয়াছ আহমদ, বরুড়া হাই স্কুল এন্ড কলেজের সাধারন সম্পাদক ডাঃ মোঃ জহির, পরিচাক মাহবুবুল আলম, আবদুল সাত্বার টুটুল, সামীম আহমেদ, আবদুল হক, সালাম মাষ্টার, মাহবুব আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরুড়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান। অনুষ্ঠনে দোয়া ও মুনাজাত করেন ভিপি জামাল উদ্দিন মমতাজী। অনুষ্ঠানে এস.এসসি ২০১৮ পরীক্ষার্থীদের বিদায়ী সংবধর্না দেওয়া হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।