বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা।। ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড চ্যাম্পিয়ন, ৩৩ পদাতিক ডিভিশন রানার আপ
আজকের কুমিল্লা ডট কম :
April 17, 2018
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড দল চ্যাম্পিয়ন হয়েছে এবং ৩৩ পদাতিক ডিভিশন দল রানার আপ হয়েছেন।
সোমবার (১৬ এপ্রিল) দুপুরে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ২৪ টার্গেট ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। গত ৮ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪টি ফরমেশন অংশগ্রহণ করে।

