বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাহরাইনে কুমিল্লার যুবকের লা শ উদ্ধার, স্বজনদের দাবী হ ত্যা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৪, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বাহরাইনের একটি বহুতল ভবনের নিচ থেকে প্রবাসী বিল্লাল হোসেন নামের এক যুবকের লাশ মঙ্গলবার (৩ ডিসেম্বর) উদ্ধার করে ঐ দেশের স্থানীয়রা।

বাহরাইন প্রবাসী বিল্লাল হোসেন(৩৮) কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহতের লাশ বাহরাইনের মানামা নগরীর একটি হাসপাতালে রয়েছে। তার বাড়ীতে মৃত্যুর খবর এলে স্বজনেরা দাবী করছেন তাকে পরিকল্পিত ভাবে হত্যার করা হয়েছে। কেন বা কি কারণে হত্যা করেছে নিহতের পরিবার সঠিকভাবে বলতে পারছে না।

সে প্রায় ১০ বছর ধরে দেশে আসে নি বলে জানা যায়।