মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশৃঙ্খলা সৃষ্টি করায় চাঁদপুরে নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পাঁচ ছাত্রদল কর্মীকে চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার অভিযোগে আটককৃতরা হলেন- জেলা শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। এর আগে ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন ও ১৩ ফেব্রুয়ারি দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জড়িতদের শনাক্ত করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, শুক্রবার রাতে আটক পাঁচজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।

আর পড়তে পারেন