,

বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2026
news-image

 

মুহাম্মদ রকিবুল হাসান (রনি):

কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং কার্যনির্বাহী সদস্য মো. তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, দপ্তর সম্পাদক মো. সাফি ও কার্যনির্বাহী সদস্য মো. মহিউদ্দিন।

ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাশেদুল হক ভূঁইয়া, যুব অধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল হক সেলিম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, আলফাত হোসেন শ্রাবন, ইঞ্জিনিয়ার ইনজামামুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মো. আব্দুল, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহ পরান ভূঁইয়া, সদস্য সচিব সবুজ রানা, পৌরসভা ছাত্রদল নেতা ফজলে রাব্বি, সৈরভ, মো. হাছান, জাহিদুল ইসলাম, মো. সুজন ভূঁইয়া ও মো. সাইদ ভূঁইয়া।

আলোচনা সভায় নবনির্বাচিত প্রেস ক্লাব কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ছাত্রদল নেতৃবৃন্দ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।