,

ব্রাহ্মণপাড়ায় পরিবার পরিকল্পনার মাসিক সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 7, 2017
news-image

মোঃ আনোয়ারুল ইসলাম ॥
গতকাল ৭ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক সভা উক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহাম্মেদ। পরিচালনা করেন মেডিকেল অফিসার ডাক্তার সাবরিনা হক।

উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল নয়ন, প্রচার সম্পাদক আতাউর রহমান রোদ্দুর সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা মাঠ কর্মীবৃন্দ।