,

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 27, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিমা আক্তার ওই এলাকার বাছির মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানান, সকালে ঘরের আড়ায় ওড়নার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় রিমা আক্তারের মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।