,

নবীনগরে মাদক বিরোধী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
March 6, 2019
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
‘মাদককে না বলুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে নির্দেশনায় মাদক বিরোধী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে বুধবার সকালে নবীনগর থানা ও নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে থানা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আব্বাছ উদ্দিন হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল।

নবীনগর থানার ওসি রণোজিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, চেয়ারম্যান ফিরোজ মিয়া, পুলিশ পরিদর্শক রাজু আহম্মেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, ওমর ফারুক, আব্দুল্লাহ আল মামুন, জেমস প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্মসাধারণ সম্পাদক আবু কাউছার উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।