,

মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 27, 2021
news-image

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১ জন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

নিহত রেদোয়ান হোসেন ওরফে মিশু তফাদার (২৪) (সৈনিক নং- ১৬২১৭৪৭)। সে নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তার কর্মস্থল ( ৮ সিগন্যাল ব্যাটালিয়ন সিলেট)।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আব্দুলাহ মিয়ার হাট স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, নিহত সৈনিকের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত সেনা সদস্যদের ভগ্নিপতি মো.শরীফকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জà