,

মতলব উত্তরে অপহরণের ৫ দিন পর খাল থেকে তানজিলার লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2018
news-image

 

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তরে অপহরণের পাঁচদিন পর সাদল্যাপুর এলাকার লোহার ব্রীজের নিচে খাল থেকে তানজিলার(৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার সাদল্যাপুর এলাকার লোহার ব্রীজের নিচে খাল থেকে ভাসমান অবস্থায় তানজিলা আক্তার (৫) লাশ পাওয়া যায় বলে মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক জানান। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়।

তানজিলা ওই উপজেলার সটাকি গ্রামের দিনমজুর মো. হারুনের মেয়ে। গত ১ শুক্রবার বাড়ি থেকে সে নিখোঁজ হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। রাতেই মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক কামাল, এসআই মোহাম্মদ আলী, এসআই ইদ্রিস আলী, এএসআই আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, তানজিলার খোঁজ না পেয়ে তার বাবা-মা গ্রামে খুঁজতে বের হলে জানতে পারেন, চাচাতো ভাই নূরুল আমিনের ছেলে আমান উল্লাহর সঙ্গে তাকে মোটর সাইকেলে দেখা গেছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ আমান উল্লাহ’কে আটক করলে সে তানজিলাকে অপহরণের কথা স্বীকার করে। পরে আমান উল্লাহকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি অপহরণ মামলা করেছেন বলে জানান ওসি। ওসি আরো জানান, অভিযুক্ত আমান উল্লাহকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে অপহরণ ও হত্যার রহস্য উৎঘাটিত হবে