,

মনোহরগঞ্জে ফাতেমা ইফ্ফাত আরা উম্মূল ক্বোরা মাদরাসার মাদ্রাসা কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
December 12, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার:

মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের পাঠদানের সু-ব্যবস্থা ও পড়ালেখার মান উন্নত করতে মনোহরগঞ্জ উপজেলার দেবপুর ফাতেমা ইফ্ফাত আরা উম্মূল ক্বোরা মাদরাসার কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে।

 

গতকাল ১১ ডিসেম্বর বুধবার বিকেলে মাদ্রাসার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় কার্যকরী পরিষদ ও সকল নির্বাহী সদস্যবৃন্দের উপস্থিতিতে রেজাউল করিম সুমনকে সভাপতি এবং সেক্রেটারি হিসেবে মাওঃ আহসান উল্লাহকে  মনোনীত করা হয়।

 

 

সভায় মাদ্রাসার সকল কার্যক্রম নিয়ে পরিচালনা পরিষদ কমিটি সার্বিক আলোচনা ও ভবিষ্যৎ প্রস্তাবনা তুলে ধরে।

 

সভায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়নে পরিচালনা কমিটির পাশাপাশি স্থানীয় ব্যক্তিবর্গদের আহ্বান জানান মাদ্রাসার সভাপতি রেজাউল করিম সুমন।