,

মনোহরগঞ্জে ২ মাদক সেবীকে ২ মাসের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
October 3, 2018
news-image

 

শাহাদাত হোসেন:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া আব্দুস সোবহানের ছেলে সাফায়েত হোসেন কালা(৩০) ও রবিউল হোসেন পিতা মৃত অহিদুর রহমানের ছেলেকে মাদক সেবন কালে জনতা তাদেরকে হাতে নাতে আটক করে পুলিশে দেয়।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা বানু শান্তি তাৎক্ষনিক ঘটনাস্থলে মোবাইলকোর্ট পরিচালনা করে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ২ মাসের জেলদেয়।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান বলেন,মনোহরগঞ্জ থেকে মাদক নির্মুল করব। মাদকের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে সবসময়।