,

মুরাদনগরে অসহায় ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2021
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় ইফাদা ইলেক্ট্রনিক্স লিঃ এর সত্তাধিকারী এইচ এম আমজাদ হোসাইনের নিজস্ব অর্থায়নে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের নাগেরকান্দি তিতাস এলাকায় প্রায় ২’শ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদের আগে পোলার চাউল, ডাল, চিনি, লবণ, তেল, আলু, পেয়াজ, সেমাই, খেজুর, দুধ একসঙ্গে পেয়ে উচ্ছাসিত অসহায় ও কর্মহীন মানুষ।

এসময় ইফাদা ইলেক্ট্রনিক্স লিঃ এর ডিরেক্টর গোলাম সারোয়ার রাজন, জেনারেল ম্যানাজার মোঃ মিরাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সফিক তুহিন, সাধারণ সম্পাদক হাফিজ খান, সাবেক যুগ্ম আহবায়ক শরিফ খান, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার নিশো, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক জমির উদ্দিন খান, মুনাফ মিয়া, ফুল মিয়া, ফরিদ উদ্দিন, আলী হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।