,

মুরাদনগরে উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় সাড়ে ১৭ হাজার শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2022
news-image

মুরাদনগর সংবাদদাতাঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জন্ম সনদ না থাকায় চলতি বছর শিক্ষা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ১৭ হাজার ৪৪৫ জন শিক্ষার্থী।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৯ হাজার ৫৯৮ জন শিক্ষার্থী রয়েছে। সকল শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রাথমিক শিক্ষা অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ৪২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আনা হলেও আনা সম্ভব হয়নি ১৭ হাজা ৪৪৫ জন শিক্ষার্থী।

এ বিষয়ে উপজেলার চুলোড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, এই স্কুলে মোট শিক্ষার্থী ৮৮ জন। এদের মধ্যে উপবৃত্তির আওতায় এসেছে ৫৭ জন। বাকী ৩১ জন শিক্ষার্থীদের জন্মসনদ না থাকায় উপবৃত্তির পাওয়ার জন্য আবেদন করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার বলেন, জন্মসনদের অভাবে প্রায় সাড়ে ১৭ হাজার শিক্ষার্থী উপবৃত্তি না পাওয়া দুঃজনক। বিষয়টির সঠিক সমাধানে জন্মসনদ কর্তৃপক্ষের শিগগির যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।