,

নগরীর রেইসকোর্সে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামী পলাতক

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে লিজা আক্তার (২৪) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর রেইসকোর্স এলাকার একটি ভবনের নিচতলায় তালাবদ্ধ কক্ষ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে লিজা আক্তারের সঙ্গে প্রায় ৩ মাস আগে একই উপজেলার বাকশিমুল গ্রামের আবদুল্লাহ আল-মাসুদের বিয়ে হয়। পরে গত দেড় মাস যাবৎ এ দম্পতি নগরীর রেইসকোর্স এলাকার ওই ভবনের নিচতলার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। বুধবার ওই বাসা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে স্থানীয়রা বিকালে পুলিশকে খবর দেন।

কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, ওই ভবনের নিচতলার একটি কক্ষ থেকে গৃহবধূ লিজার অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে গত ২-৩ দিন আগে এ ঘটনা ঘটে থাকতে পারে।