,

লাকসামে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2026
news-image

 

রিয়াদ হোসাইন, লাকসামঃ

আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকসামে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

মতবিনিময় সভায় বক্তারা স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন বিষয়, গণমাধ্যমের স্বাধীনতা, এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের মাধ্যমে জনমত গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল্লাহ, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, লাকসামবার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফায়েল আহমেদ, দৈনিক মানবজমিনের লাকসাম প্রতিনিধি কামরুল ইসলাম, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি এম এ মান্নান, আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, জিএমএস রুবেল, মো. আমজাদ হোসেন এবং দৈনিক লোকালয় ও দৈনিক আজকের কুমিল্লার লাকসাম–মনোহরগঞ্জ প্রতিনিধি রিয়াদ হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা।

সভায় অ্যাডভোকেট বদিউল আলম সুজন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী কর্মকাণ্ডে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।