,

লাকসাম উপজেলা আ’লীগের সভাপতির মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

আজকের কুমিল্লা ডট কম :
July 26, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ এফসিএ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি।

রবিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)।

স্থানীয় সরকার মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী তাঁর শোক বার্তায় বলেন, মরহুম এনায়েত উল্লাহ এর মৃত্যুতে তিনি একজন বিশ্বস্ত সহচরকে হারালেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।