,

শীতবস্ত্র বিতরণ করল কুবির ‘নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ’

আজকের কুমিল্লা ডট কম :
January 22, 2023
news-image

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ’ কর্তৃক শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে । গত ১৩ জানুয়ারি থেকে কুমিল্লা ও নোয়াখালীর বিভিন্ন উপজেলার শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা।

এই কর্মসূচি নিয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হান্নান রহিম বলেন, ‘সকলের একান্ত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই মহৎ কার্যক্রমটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। সবাই আমাদের বুদ্ধি পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন এটি আমাদের আরো বেশি অনুপ্রাণিত করেছে।’

প্রসঙ্গত, ‘নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ’ প্রতিষ্ঠালগ্ন থেকেই শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ,ভর্তি পরীক্ষায় সহায়তা এবং শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনামূলক কর্মসূচি পালন করে আসছে।