,

সদর দক্ষিণের পেরুলে আওয়ামীলীগের নির্বাচনী উঠান বৈঠক

আজকের কুমিল্লা ডট কম :
May 18, 2017
news-image

রকিবুল হাসান রকি:
আগামী ২৩ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১১নং পেরুল (উ:) ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন যতই এগিয়ে আসছে প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে বাড়তি আমেজ লক্ষ্য করা যাচ্ছে পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল বাসার (নৌকা প্রতীক)দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের শানিচোঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল বাসার (নৌকা প্রতীক)দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক বি.কম। ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার,সদর দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আয়াত উল্লা,যুগ্ম আহবায়ক কাজী কামরুল হাসান ভূট্টো,১১নং পেরুল ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মজুমদার,১১নং পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আল মাহমুদ শিমুল,সাধারন সম্পাদক সাব্বির আহম্মদ সহ দলীয় নেতাকর্মীরা।