,

সদর দক্ষিণে জিহাদি বই ও লিফলেটসহ জামায়াতের ৯ নারী ও পুরুষ কর্মী আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিন উপজেলায়  জিহাদি বই ও লিফলেটসহ জামায়াতের ৯ জন নারী ও পুরুষ কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা  উত্তর বিজয়পুর এলাকার জামায়াত নেতা মাও. মকবুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া জামায়াতকর্মীদের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে ৭ জন মহিলা ও ২ জন পুরুষ।

বিকেল পৌণে ৩ টায় সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জামায়াত কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা জামায়াতের সক্রিয় কর্মী । গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়েছে । তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানাবো।