,

সদর দক্ষিনের নিখোঁজ নাদিয়াকে মনোহরগঞ্জ থেকে উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
November 5, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ অংশের ২২নং ওয়ার্ডের উত্তর রামপুর ছয়বাড়ী গ্রামের অলি উল্লার স্ত্রী নাদিয়াকে উদ্ধার করেছে পিবিআই ।। রবিবার অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদের নেতৃত্বে মনোহরগঞ্জ থানার বাইশগাও এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাদিয়া অপহরণ কিনা এ বিষয় সন্দেহ রয়েছে বলে প্রেস কনফারেন্সে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ।
নাদিয়া আক্তার দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। পরে এঘটনায় আদালতে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। আদালত পিবিআইকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেন।