,

সরকারী প্রাথমিক শিক্ষকদের মতবিনিময় ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
August 2, 2019
news-image

 

দেলোয়ার হোসাইন আকাইদঃ

বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার মতবিনিময় ও আলোচনা সভা আজ নগরীর নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ফয়জুন্নেছা সীমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল আউয়াল তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন নিবাহী সভাপতি মোঃ ওয়েছ আহম্মেদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস, ভারপাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূইয়া।
এ সময় কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শোকের মাস আগষ্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।