,

সৌদি আরবে সীমিত আকারে পবিত্র হজ্বের সিদ্ধান্ত

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2020
news-image

সালাহ উদ্দিন সোহেল, সৌদি আরবঃ
মহামারি করোনা ভাইরাসের কারণে এ বছরের পবিত্র হজ্বের কার্যক্রম অনিশ্চিত ছিল। কিন্তু সৌদি সরকার জরুরী বৈঠকে বসে পবিত্র হজ্বের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানায়, সৌদি আরবে বসবাসরত নাগরিকদের নিয়ে সীমিত আকারে এ বছর পবিত্র হজ্ব পালন করা হবে।

মহামারির কারণে বিশ্বের কোন দেশ থেকে কোন মুসলমান হজ্ব পালন করতে সৌদিতে আসতে পারবেনা। তবে হজ্ব পালনের জন্য অবশ্যই সরকার ঘোষিত স্বাস্থ্য  সুরক্ষা নিশ্চিত করে হজ্বের কার্যক্রম সম্পন্ন করতে হবে।