মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০২৪
news-image

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাঁচা সড়ক মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে গেলে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা মাটি ফেলে সেটি সংস্কার করেন। এরপর মঙ্গলবার (১ অক্টোবর) সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় নয়ন তার কাছে সড়ক মেরামতের জন্য ১০ টাকা চান। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক এবং হাতাহাতি শুরু হয়।

ঘটনাটি মীমাংসার উদ্দেশ্যে সেদিন সন্ধ্যায় সালিশে বসা হয়। তবে সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং রাতে সংঘর্ষে রূপ নেয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এর জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আর পড়তে পারেন