,

অক্টোবরের মাঝামাঝি সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

অক্টোবরের মাঝামাঝি সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

আজ মঙ্গলবার সকাল ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার অক্টোবরের মাঝামমাঝি গঠন করা হবে। তবে এই সরকারে বাইরের কেউ থাকবে না। টেকনোক্র্যাট কেউ থাকবে না। মন্ত্রিসভার আকার ছোট হবে।

 

মন্ত্রী জানান, জাতীয় পার্টি মন্ত্রিসভায় দুই একজনকে রাখার জন্য অনুরোধ জানিয়েছ। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মন্ত্রিসভার আকার গতবারের মতোই হবে বলে জানান তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না আসলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে। আর বিএনপি আসলে জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। সবক্ষেত্রে আসন বণ্টন নিয়ে আলোচনা হবে।