,

অবশেষে ঢাকায় পা রাখল টিম অস্ট্রেলিয়া

আজকের কুমিল্লা ডট কম :
August 18, 2017
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

দফায় দফায় সফর বাতিল ও পেছানোর পর অবশেষে শুক্রবার রাতে ঢাকায় পা রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া দল।

বিমানবন্দর এলাকায় সাধারণ গাড়ি ও মানুষের চলাচল সীমিত করে দেয়া হয়েছে। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনীর লোকজনই বেশি চোখে পড়ছে।

নিরাপত্তা এতটাই যে সাংবাদিকদেরকেও রাখা হচ্ছে অনেকখানি দূরে। ফলে শঙ্কিত বিভিন্ন টিভি-পত্রিকার ক্যামেরা পারসনরা, শেষ পর্যন্ত ছবি নিতে পারবেন কিনা!

বারবার নিরাপত্তা ইস্যু দেখিয়ে অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজ পিছিয়েছে। সেজন্যই হয়তো এমন কঠোর নিরাপত্তা।

উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে স্মিথ বাহিনী। এর আগে মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।