,

আইরিস বৃত্তি পরীক্ষায় সেরা হলেন বুড়িচংয়ের জয়

আজকের কুমিল্লা ডট কম :
March 8, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
প্রতি বারের ন্যায় ২০১৯ সালের ১৯ ডিসেম্বরে অনুষ্ঠিত আইরিস ওয়েলফেয়ার এসোসিয়েশন কৃর্তক আয়োজিত বৃত্তি পরীক্ষায় এবার সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলায় সেরা হলো আলী আরাফাত জয়।

তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মরহুম আব্দুল আলীম মাস্টারের সুযোগ্য নাতি আলী ইব্রাহীমের ছেলে আলী আরাফাত জয়।

(৬ মার্চ ) শুক্রবার বিকেলে  ফজলুর রহমান মেমোরিয়াল কলেজে আইরিস ওয়েল ফেয়ার এসোসিয়েশন বৃত্তি প্রদান অনুষ্ঠানে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইরিস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ও অন্যান্য অতিথিবৃন্দ।

পরবর্তীতে উপজেলা পর্যায়ে আইরিস বৃত্তিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ায় আলী আরাফাত জয়ের হাতে পুরষ্কার হিসেবে একটি ডেস্কটপ কম্পিউটার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।