,

আওয়ামী লীগ, বিএনপিকে বাদ দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে……..জাতীয় পার্টির উপদেষ্টা কাজী মামুনুর রশিদ

আজকের কুমিল্লা ডট কম :
January 6, 2018
news-image

মোঃ দেলোয়ার হোসেন:

বাংলাদেশকে দারিদ্রমুক্ত করতে এবং স্বাধীনভাবে বেঁচে থাকতে হলে আগামীতে আওয়ামী লীগ, বিএনপিকে বাদ দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। জনগণ আওয়ামীলীগ, বিএনপির হাত থেকে মুক্তি চায়, তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এরই প্রমান রংপুরের সিটি করপোরেশন নির্বাচনে ১ লক্ষ ভোটের ব্যবধানে লাঙ্গলের জয়।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় মহিলা পার্টির মত বিনিময় সভায় শনিবার (৬ জানুয়ারী) হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

তিনি আরে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী তাই আপনারা ঘরে বসে থাকবেন না। প্রতিটি গ্রামের ঘরে ঘরে এরশাদের সালাম দিবেন এবং লাঙ্গলের দূর্গ গড়ে তুলবেন তাহলে আগামীতে জাতীয় পাটি ক্ষমতায় আসবে। উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নয়ন তারার সভাপতিত্বে বক্তব্য রাখেন, এটি এম আব্দুল্লাহ মাষ্টার, রজব আলী মোল্লা, মোছলেম উদ্দিন মৃধা, ঈদন খান, মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা মহিলা জাতীয় পার্টির নারী নেত্রী তাছলিমা চৌধুরীকে আহবায়ক ও নয়ন তারাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর জাতীয় ছাত্র সমাজের সভাপতি হাফসা সুলতানা স্মৃতি।