,

আজমির শরীফ জেয়ারতের উদ্দ্যেশে ভারত সফরে খাজা ইদ্রিস শাহ বাবলু চৌদ্দগ্রামী

আজকের কুমিল্লা ডট কম :
October 1, 2017
news-image

স্টাফ রিপোর্টার ঃ
আজমির শরীফ জেয়ারত, কলকাতার বিখ্যাত আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শণ ও স্থাপনা পরিদর্শনে ভারত সফরে যাচ্ছেন চৌদ্দগ্রাম গাউছিয়া রহমানিয়া উছ্ মইনীয়া খাজা ইদ্রিছ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীণ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি খাজা শেখ সাইয়্যেদ মোঃ ইদ্রিছ শাহ চৌদ্দগ্রামী (মাঃ জিঃ আঃ)। আগামী সোমবার দুপুরে তিনি বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করবেন। ভারতে অবস্থানকালে ঐতিহ্যবাহী রাজ্যস্থানের আজমির শরীফ, কলিকাতার আলিয়া মাদ্রাসা, দিল্লীসহ বিভিন্ন রাজ্যের ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শণ এবং মাইজভান্ডারী ত্বরীকতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। সম্ভাব্য ১৫ দির অবস্থান শেষে তিনি দেশে ফেরত আসবেন বলে জানান। ভারতে অবস্থান এবং যাওয়ার প্রাক্কালে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।