মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আমার ফেসুবক নাই ব্যবহারও করি না : প্রধানমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন না বলে জানিয়েছেন।

বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জাতিসংঘের ৭৩তম সম্মেলনের যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তৌফিক ইমরোজ খালিদী তার প্রশ্নে বলেন, ‘বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস ফেসবুকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন। ওই পোস্ট নিয়ে চরম নোংড়ামির কারণে তিনি পোস্টটি তুলে নিতে বাধ্য হয়েছেন।’

এই প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি দেখেননি বলে জানান। তিনি বলেন, ‘আমি বিদেশে ছিলাম। এটা আমি দেখি নাই। আমার ফেসুবক নাই। ব্যবহারও করি না। কেউ কিছু আমাকে পাঠালে তা দেখি।’