,

ইজতেমায় আসা মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করলেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বিশ্ব ইজতেমায় আসা হাজার হাজার মুসল্লিদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী বিজিএমইএর সাবেক সভাপতি মোঃ আতিকুল ইসলাম। এ সময় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির ব্যানারে মাইক দিয়ে ঘোষণা করে মুসল্লিদের ডেকে বিনামূল্যে খেজুর, কেক, চমুচা, বিস্কুট ও পানির বোতল বিতরণ করা হয়।

পরে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘ইজতেমা উপলক্ষ্যে প্রতিবছরই আমরা এ ধরনের আয়োজন করে থাকি। ইজতেমায় আসা মুসল্লিদের সামান্য কিছু শুকনো খাবার দিয়ে সহযোগীতা করি থাকি।’ আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় আপনাদের পাশে থাকতে পারি।

উল্লেখ্য যে, বিগত ১০ বছর ধরে তিনি ইজতেমায় আসা মুসল্লিদের মাঝে শুকনো খাবার বিতরণ করে আসছেন।

খাবার বিতরণকালে ঢাকা মহানগর উত্তরের আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিব হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।