,

উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় চৌদ্দগ্রামে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
March 22, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে চৌদ্দগ্রাম নজুমিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে অনুষ্ঠিত আনন্দ র‌্যালিতে নেতৃত্ব দেন মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি একেএম শামছুদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা ইসমাইল হোসেন, মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেন, খবির হোসেন, শংকর চন্দ্র প্রমুখ।
আনন্দ র‌্যালি শেষে মাদ্রাসা মিলনায়তনে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।