এখন অনুশোচনার কথা বলছেন কানাডার সেই নির্বাচন পর্যবেক্ষক
ডেস্ক রিপোর্টঃ
নির্বাচনের পরদিন বলেছিলেন- “কানাডার মতোই ভোটের পরিবেশ এখানে”
এখন বলছেন- “আমার মনে হচ্ছে আমি খুব অর্বাচীনের মতো কাজ করে ফেলেছি”
স্ববিরোধী বক্তব্য দিচ্ছে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন
৩০ ডিসেম্বরের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে কানাডা থেকে আসা তানিয়া ফস্টার নামের সেই পর্যবেক্ষক এখন তার অনুশোচনা হওয়ার কথা জানিয়ে বলেছেন, এই নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না হলেই তিনি ভালো করতেন। সেই সঙ্গে আগের বক্তব্য থেকে সরে এসে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও এখন তিনি প্রশ্ন তুলছেন। তাকে উদ্ধৃত করে আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নামের যে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার ব্যবস্থাপনায় তানিয়া ফস্টার বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে এসেছিলেন সেই সংস্থাটির প্রেসিডেন্ট হাইকোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুস সালাম রয়টার্সকে বলেছেন, ভোটের আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভরানো ও ভয়ভীতি দেখানোর কথা খোদ ভোটার ও প্রিজাইডিং কর্মকর্তাদের মুখ থেকে শোনার পর এখন তিনি বিশ্বাস করেন যে নতুন করে নির্বাচন হওয়া উচিত।
তিনি রয়টার্সকে আরও বলেন, “আমি এখন সবকিছু জানতে পেরেছি, এবং একথা বলতে পারি যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনসহ আরেকটি পর্যবেক্ষক সংস্থার কর্মকাণ্ড নিয়ে গত ৭ জানুয়ারি দ্য ডেইলি স্টার অনলাইনে “দু