,

এবারও পর্দায় হাফ টাইমের পর

আজকের কুমিল্লা ডট কম :
March 10, 2019
news-image

বিনোদন ডেস্ক :
‘যদি একদিন’ ছবিতে তাসকিন রহমান ও শ্রাবন্তী‘যদি একদিন’ ছবিতে তাসকিন রহমান ও শ্রাবন্তীদেশের দর্শক তাঁকে সিনেমায় প্রথম দেখেছিল হাফ টাইমের পর। হাফ টাইমে এসেই বাজিমাত করেন তিনি। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার ‘জিসান’ চরিত্রে তাসকিন রহমান অভিনয় করে দর্শকের মন জয় করেন, প্রশংসিত হন। সেই তাসকিন রহমানকে আবারও দেখা গেল ‘যদি একদিন’ ছবিতে। এবারও তিনি পর্দায় এসেছেন হাফ টাইমের পর। হাফ টাইমের পর তাঁকে দেখে নড়েচড়ে বসেন দর্শক। প্রেক্ষাগৃহে দর্শকের চোখ যেন ছবির নায়ক তাহসানের পাশাপাশি তাঁকেও এতক্ষণ খুঁজে বেড়িয়েছেন। পর্দায় শুরু থেকে শেষ দৃশ্য পর্যন্ত অভিনয় দিয়ে মাত করে রেখেছেন। মধ্যাহ্নবিরতির পর থেকে শেষ দৃশ্য পর্যন্ত পর্দাজুড়ে দাপিয়ে বেড়ান তাসকিন।

‘যদি একদিন’ সিনেমায় তাসকিন রহমান জনপ্রিয় গায়ক। ছবিতে তাঁর চরিত্রের নাম জেমি। শুরু থেকেই চরিত্রটির জন্য তাসকিনকে ছাড়া কাউকে ভাবতে পারেননি পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শুটিং শুরুর সময় রাজ বলেন, ‘জেমি চরিত্রটা তাসকিন রহমানকে ভেবেই লেখা হয়েছে। ছেলেটা রোমিও। মেয়েদের পটাতে তার জুড়ি নেই। আমার বিশ্বাস, ভিলেনের পর রোমিও হিসেবে তাসকিন দর্শকের হৃদয় জয় করবে।’ ছবিটি মুক্তি পর পরিচালক বললেন, ‘আমার ভাবনার চেয়েও অনেক ভালো অভিনয় করেছেন তাসকিন। দর্শক এই চরিত্রে তাঁকে দারুণভাবে গ্রহণ করেছেন। আমি যে তাঁকে নিয়ে মোটেও ভুল করিনি, তা পর্দায় তাঁর প্রতি দর্শকের ভালোবাসা দেখে বুঝেছি।’