,

এবার বাজারে আসছে ‘টিকটক ফোন’

আজকের কুমিল্লা ডট কম :
May 29, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

বর্তমান যুব সমাজের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। বাজারে এসে খুব অল্প সময়ের মধ্যেই এ সারাবিশ্বে জনপ্রিয়তা অর্জন করে সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপটি। এবার সেই জনপ্রিয়তাকে পুঁজি করে স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিলো টিকটকের মালিকানাধীন চীনা ভিত্তিক প্রতিষ্ঠান বাইট ড্যান্স।

জানা গেছে, স্মার্টফোনটিতে টিকটক অ্যাপটি প্রি-ইন্টসল থাকবে যা কিনা অ্যাপলের মিউজিক অ্যাপকে টেক্কা দিবে। এমন খবর প্রকাশ করে দ্য ভার্জ’র।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা বেশ কিছুদিন ধরে তাদের নিজস্ব স্মার্টফোন তৈরির কাজ করছে। আর একে বলা হচ্ছে ‘টিকটক ফোন’। এতে টিকটক অ্যাপ্লিকেশনটি ছাড়াও বাইট ড্যান্সের নিউজ প্লাটফর্ম ‘জিনরি টুটিয়াও’ অ্যাপ্লিকেশন সার্ভিসটি থাকবে।

প্রকাশিত খবরে বলা হয়, বাইটড্যান্স এই বছরের প্রথম দিকে ‘স্মার্টিসান’ নামের একটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তি তাদেরকে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সহায়তা করবে বলে বাইটড্যান্ ‘র পক্ষ থেকে বলা হয়।