,

এম পি একরামুল করিম চৌধুরিকে হত্যার হুমকি

আজকের কুমিল্লা ডট কম :
August 10, 2017
news-image

আবদুল মোতালেব,নোয়াখালিঃ

নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিমকে হত্যার হুমকির প্রতিবাদ জেলা শহর মাইজদিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

  বিকাল ৪ ঘটিকার সময় নোয়াখালী জেলার আওয়ামিলীগ কার্যালয়ের সামনে এই মানবন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ন স্থানে ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  এতে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যা খান সোহেল, নোয়াখালি পৌর আওয়ামিলীগ সভাপতি  আবদুল ওদুদ পিন্টু, জেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম মন্জু,ছাত্রলীগের নেতা আরমান।

স্থানীয় সূত্রে জানা যায়,গত কাল একটি মুঠোফোন থেকে  এস মেসের মাধ্যমে   তাকে হত্যার  হুমকি প্রদান করে।