,

ওসির এসএসসি পরীক্ষা দেওয়ার বিষয়টি ‘পজেটিভ’ দেখা উচিত: এসপি

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :
পুলিশ বিভাগের শত ব্যবস্তার মাঝেও চাকরিজীবনের ৩০ বছর পেরিয়ে এবারে এসএসসি পরীক্ষায় বসেছেন নীলফামারীর ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ।

তিনি পুলিশের কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন অষ্টম শ্রেণি পাস করে। তারপর পর্যায়ক্রমে পুলিশের পদোন্নতি পরীক্ষায় মেধার গুণে তিনি এখন থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু চাকরির শেষ জীবনে এসে তিনি সে সাধ পূরণের জন্য এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

চলতি বছরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ওসি মফিজ উদ্দিন শেখ। তিনি আলহাজ মোবারক হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষায় দিচ্ছেন।

এ বিষয়ে নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, অনেকে ওসির পরীক্ষায় অংশ নেয়ার ঘটনায় নানা কথা বলছেন। কিন্তু আমি মনে করি এটাকে ‘পজেটিভ’ দেখা উচিত।

তিনি আরও বলেন, একটি মানুষ তার অসমাপ্ত শিক্ষাজীবন চাকরি করা অবস্থায় প্রায় ৩০ বছর পর আবারও শুরু করছেন এটা তো ভালো উদ্যোগ। তিনি এত দিন যেভাবে পদোন্নতি পেয়েছেন নিশ্চয় তিনি মেধার কারণে তা পেয়েছেন।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে মফিজ উদ্দিন শেখ ২০১৭ সালের ১৭ মার্চ যোগদান করেন। পরবর্তীতে ২০১৮ সালের ২০ মে তিনি ডিমলা থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমানে তিনি সেখানে কর্মরত রয়েছেন। তিনি চাকরিজীবনে পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করনে।

জলঢাকা আলহাজ মোবারক হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী বলেন, ২০১৭ সালের জলঢাকায় থেকে তিনি (বাউবি) বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নবম শ্রেণিতে ভর্তি হন। ২টি সেমিস্টারের অনুষ্ঠিত পরীক্ষায় এবার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিচ্ছেন।

এ ব্যাপারে ওসি মফিজ উদ্দিন শেখ যুগান্তরকে বলেন, তার শিক্ষা নিয়ে জীবনে অতৃপ্তি ছিল। কিন্তু চাকরির শেষ জীবনে এসে তিনি সে সাধ পূরণের জন্য এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।