,

করোনায় মৃত্যু: কুমিল্লায় লাশ দাফনে এগিয়ে আসেনি সন্তান পরিবার, লাশ দাফন করল ছাত্রলীগ

আজকের কুমিল্লা ডট কম :
May 16, 2020
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার দেবিদ্বারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর লাশ দাফন করল ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামে নুরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সময় মৃত ব্যক্তির সন্তান পরিবারসহ আশপাশের লোকজন কেউ এগিয়ে না এলেও স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের মানবিক নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী ওই লাশের জানাজা এবং দাফন করেন।

এতে ছাত্রলীগ নেতা রাতুল রহমান আশিক, আনোয়ার হোসেন বাপ্পু, মঞ্জুরুল ইসলাম রানা, আমির হোসাইন লাশ দাফন সম্পন্ন কাজে অংশ্রহণ করেন। ছাড়া ওলামা লীগ নেতা হাফেজ সাইফুল্লাহ, মাওলানা খালিদসহ বেশ কয়েকজন আলেম অংশগ্রহণ করেন।