,

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ উপলক্ষে আইজিপি কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

২০১৮ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইজিপি কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম ।

রোববার উপহার সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা উত্তরে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) শাখাওয়াত হোসেন, ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান ও অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।