বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বুলবুল প্রি-ক্যাডেট এন্ড ইংলিশ কেয়ার হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২০, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

বুলবুল শিক্ষা পরিবারের উদ্যোগে গত ১৯ জুলাই, শনিবার দিনব্যাপি কুমিল্লা ফান টাউন হল রুম এক মনো মুগ্ধকর পরিবেশে বুলবুল প্রি ক্যাডেট এন্ড ইংলিশ কেয়ার হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাজী জসীম উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম খন্দকার।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিশিষ্ট শিক্ষাবিদ এম. এ মান্নান মুনির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. মোসলেহ উদ্দিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, কুমিল্লা সদর দক্ষিণ কমিটির সভাপতি ইসমাইল হোসেন সোহেল, মাজহারুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, আল খলিফা এন্টারপ্রাইজ, চেয়ারম্যান, শাহ আবদুল করিম, সাবেক সিবিএ নেতা আলমগীর সিকদার, রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই, প্রেসিডেন্ট এডিএম এনামুল হক জুয়েল, এডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম, জর্জকোর্ট, কুমিল্লা, রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই পিপি, মাজহারুল হক মিয়াজি , ওয়াল্ড মিশন ২১, মাজহারুল ইসলাম নাইম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো: রাসেল ও সেলিনা আকতার। এছাড়া, নৃত্য, গজল ও যেমন খুশী তেমন সাজে বিচারকের দায়িত্ব পালন করেন ফরিদা আহমেদ, সহকারী প্রধান শিক্ষিকা ফরিদা আহমেদ, সহকারী শিক্ষিকা নাসিমা আক্তার, সহকারী শিক্ষিকা নাসিমা আকতার লাকি।
আপ্যায়ন ও রেফেল ড্র এর দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষিকা শামীমা আক্তার সেতু, সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার, সহকারী শিক্ষিক আব্দুর রব ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া,বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও বিভিন্ন গ্রেড এ বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ বিতরণ করা হয়।