বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় ফেন্সিডিল ও গাঁজাসহ ২ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৮, ২০২১
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ফেন্সিডিল ও গাঁজাসহ মো.শিপন (৩৩) ও জুমান (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন চান্দিনা পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের গোবিন্দপুর এলাকায় চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো.জালাল উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার কবির হোসেনের ছেলে মো.শিপন ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ গ্রামের দরবেশ আলীর ছেলে জুমান।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।