,

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2020
news-image

 

শরীফুল ইসলামঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের সিংআড্ডা নামক স্থানে কোমল পানীয় পরিবহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়। অপর ১ জন আহত হয়।

বুধবার (২০ মে) সকালে সিংআড্ডা এলাকায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাব-স্টেশন সংলগ্ন সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মো. আরমান (১৭) নামের এক যুবক নিহত হয়। সে কোমল পানীয় কোম্পানীর ডিলার মেসার্স আলিম স্টোরের এস.আর এবং পাশর্^বর্তী দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের মো. সালাউদ্দিন এর ছেলে। আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জন মারা গেছেন। অপরজনকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।