,

কুমিল্লার জেলার শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি আলিম উল্লাহ্‌

আজকের কুমিল্লা ডট কম :
August 10, 2017
news-image

 

সেলিম সজীবঃ

প্রাথমিক শিক্ষা বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় (এ গ্রেড) স্কুল ম্যানেজিং কমিটি(এসএমসি) সভাপতি মোঃ আলিম উল্লাহ্‌।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭, প্রাথমিক শিক্ষা বিভাগ, কুমিল্লার জেলা বাছাই কমিটির সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক ও সদস্য সচিব এবং বাছাই কমিটির সদস্যগন কর্তৃক ১০ এ আগস্ট বৃহস্পতিবার  জেলা প্রশাসক কার্যালয় ও শিক্ষা অফিসের নোটিশ বোর্ডের মাধ্যমে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে ও স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) শ্রেষ্ট সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (১০  আগষ্ট) দুপুর ১২টার দিকে বাছাই কমিটির সদস্যেদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয়ে প্রাথমিক বিভাগের বিভিন্ন ক্যাটাগরীতে অংশগ্রহন কারীদের ইন্টারভিউ নিয়ে বিভিন্ন পদে সিদ্বান্ত গ্রহন করা হয়।
বাছাই কমিটির সিদ্বান্ত অনুযায়ী কুমিল্লার জেলায় শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন, মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি)’র সভাপতি মোঃ আলিম উল্লাহ্‌ , শ্রেষ্ঠ বিদ্যালয় হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষানুরাগী মোঃ আলিম উল্লাহ্‌, সমাজসেবার পাশাপাশি তিনি সাধারণ মানুষের বিপদের বন্ধু।