,

কুমিল্লার দেবিদ্বারে বাবার সাথে রাগ করে যুবকের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2021
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার দেবিদ্বারে হরিদাস (২৬) নামে এক যুবক বাবার সাথে রাগ করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা (দুর্গা বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানা যায়, সোমবার সকালে বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে দৌড় দিয়ে তার শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাথে সাথে তার বাবাসহ পরিবারের লোকজন চেষ্টা করে দরজা ভেঙ্গে ভিতরে দেখে হরিদাসের ঝুলন্ত মরদেহ।পরে পরিবারের লোকদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে”।